Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সুর নরম ট্রাম্পের, ইরানে অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত

ইরানের উপরে জারি নিষেধাজ্ঞা ইতিমধ্যে শিথিল করেছে আমেরিকা। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ঘাটতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে শুক্রবার এক নির্দেশিকা জারি করে মার্কিন অর্থ দপ্তর।

সুর নরম ট্রাম্পের, ইরানে অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত
  • ২১ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

ওয়াশিংটন, ২১ মার্চ: সুর নরম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানে অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিলেন তিনি।

Advertisement

ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বলে ইতিমধ্যে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। এবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে আমরা। যে কারণে পশ্চিম এশিয়ায় বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি।’

ইরানের উপরে জারি নিষেধাজ্ঞা ইতিমধ্যে শিথিল করেছে আমেরিকা। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ঘাটতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে শুক্রবার এক নির্দেশিকা জারি করে মার্কিন অর্থ দপ্তর। যেখানে বলা হয়েছে, ইতিমধ্যে জাহাজে তোলা হয়েছে এমন ইরানি তেলের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এই অনুমতির ফলে ২০ মার্চের আগে জাহাজে তোলা অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বিক্রি করতে পারবে ইরান।

Advertisement
সম্পর্কিত সংবাদ