Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফোরদো হামলা ‘মাখনের মতো’, মন্তব্য ট্রাম্পের

ইরানের অন্যতম ‘নিরাপদ’ পরমাণুকেন্দ্র ফোরদোয় মার্কিন বোমারু বিমানের হামলাটি ছিল ‘মাখনের মতো’। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ প্রসঙ্গে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফোরদো হামলা ‘মাখনের মতো’,  মন্তব্য ট্রাম্পের
  • ১ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: ইরানের অন্যতম ‘নিরাপদ’ পরমাণুকেন্দ্র ফোরদোয় মার্কিন বোমারু বিমানের হামলাটি ছিল ‘মাখনের মতো’। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ প্রসঙ্গে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ফোরদোয় যেখানে বোমা আঘাত হানতে পারে, সেই জায়গাটি ইরান বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। সেই সময়েই ওখান দিয়ে বোমাটি ভিতরে ঢুকে যায়। পুরো মাখনের মতো। উল্লেখ্য, ইরানের প্রধান তিন পরমাণুকেন্দ্র—ফোরদো, নাতানজ ও এসফাহানে হামলা চালিয়েছিল মার্কিন বি-২ স্পিরিট স্টিলথ বম্বার বিমান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ