Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

২০২৭ সালের গোড়ায় ভারতে আসতে পারেন ট্রাম্প

দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর ট্রাম্পের এটি প্রথম ভারত সফর হতে চলেছে।

২০২৭ সালের গোড়ায় ভারতে আসতে পারেন ট্রাম্প
  • ২৭ জুন, ২০২৬ ১৩:২৩
Prefer us on Google

ওয়াশিংটন, ২৭ জুন: প্রায় সাত বছর পরে ফের ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের শুরুর দিকে দিল্লিতে আসতে পারেন তিনি। আজ ওয়াশিংটনে এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর ট্রাম্পের এটি প্রথম ভারত সফর হতে চলেছে।

Advertisement

এবছরের শেষের দিকে ভারতে আসছেন মার্কিন বিদেশসচিব। রুবিও স্বয়ং জানিয়েছেন একথা। ট্রাম্পের সফরের প্রস্তুতি চূড়ান্ত করছে তাঁর এই সফর।
ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক কারো অজানা নয়। বিভিন্ন সময়ে মোদিকে ‘ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, সম্প্রতিক সময়ে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক আর আগের মতো নেই। সেখানে চিড় লক্ষ্য করা গিয়েছে। নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে। যদিও তা মনে করেন না মার্কিন বিদেশসচিব। বরং তাঁর মতে দু’দেশের সম্পর্ক ‘দুর্দান্ত’। ২০২০ সালে শেষ বার ভারতে এসেছিলেন ট্রাম্প। এর আগে একবার তাঁর দিল্লি সফরে আসার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ