Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জনমানবহীন পেঙ্গুইনদের দ্বীপেও ট্যাক্স চাপালেন ট্রাম্প

আমেরিকা ফার্স্ট। আর সেই নীতিতেই কার্যত গোটা বিশ্বের বিরুদ্ধে অঘোষিত এক যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য যুদ্ধ। সেই হিসেবে গতকাল ‘বন্ধু’ ভারতের উপরেও পাল্টা শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

জনমানবহীন পেঙ্গুইনদের দ্বীপেও ট্যাক্স চাপালেন ট্রাম্প
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: আমেরিকা ফার্স্ট। আর সেই নীতিতেই কার্যত গোটা বিশ্বের বিরুদ্ধে অঘোষিত এক যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য যুদ্ধ। সেই হিসেবে গতকাল ‘বন্ধু’ ভারতের উপরেও পাল্টা শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই অবশ্য থামেননি তিনি। শুল্ক আরোপ করেছেন একটি প্রত্যন্ত দ্বীপেও। গ্লেসিয়ারে ভরা সেই দ্বীপে অবশ্য কোনও মানুষজন বাস করে না। সেই দ্বীপের বাসিন্দা বলতে শুধুই পেঙ্গুইন! অস্ট্রেলিয়ার পাশাপাশি জনবসতিহীন সেই হেয়ার্ড অ্যান্ড ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের উপরেও ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই শুল্ক চাপানোর সিদ্ধান্তে প্রবল ক্ষোভপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ। তিনি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের এই শুল্ক আরোপের কোনও যুক্তিগ্রাহ্য ভিত্তি নেই। তিনি আরও জানিয়েছেন, কোনও বন্ধু রাষ্ট্রের এই ধরনের আচরণ হতে পারে না। যদিও অস্ট্রেলিয়া আমেরিকার উপর পাল্টা শুল্ক আরোপ করবে না বলেও জানিয়েছেন আলবানেজ। অস্ট্রেলিয়ার মধ্যে থাকা এই হার্ড অ্যান্ড ম্যাকডোনাল্ড দ্বীপ পৃথিবীর জনবিচ্ছিন্ন দ্বীপপুঞ্জগুলির মধ্যে অন্যতম। নৌকায় পার্থ থেকে এখানে পৌঁছতে দু’সপ্তাহ সময় লাগে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ