Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধে নাকানি-চোবানি খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শুরু থেকেই ন্যাটোকে নিয়ে অসন্তুষ্ট তিনি। ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলেও কটাক্ষ করেছেন।

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের
  • ১ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

ওয়াশিংটন: ইরানের সঙ্গে যুদ্ধে নাকানি-চোবানি খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শুরু থেকেই ন্যাটোকে নিয়ে অসন্তুষ্ট তিনি। ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলেও কটাক্ষ করেছেন। এবার ন্যাটোর সহযোগী দেশ জার্মানির উপর চাপ বাড়ালেন ট্রাম্প। বুধবার সেদেশে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা হ্রাসের ইঙ্গিত দিলেন তিনি। দিনকয়েক আগে ট্রাম্পকে নিশানা করে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ বলেন, ‘ইরানি নেতৃত্ব দ্বারা হেনস্তা হচ্ছে আমেরিকা। ওয়াশিংটনের রণকৌশলেও যথেষ্ট খামতি রয়েছে।’ তাতেই আঁতে ঘা লাগে ট্রাম্পের। সূত্রে খবর, ফ্রেডরিখের সঙ্গে সংঘাত প্রকাশ্যে আসতেই সেদেশে মোতায়েন মার্কিন সেনা কমানোর বিষয়ে পর্যালোচনা শুরু করেছেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ