Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের ভারত-পাক সংঘাত থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের

ট্রাম্প দাবি করেছেন তিনি ভারত-পাক যুদ্ধ থামিয়েছেন। তার বক্তব্যে উঠে এসেছে আন্তর্জাতিক শান্তির ভূমিকা। বিস্তারিত জানুন।

ফের ভারত-পাক সংঘাত থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: সংঘর্ষবিরতি ভেঙে আবার ইরানের উপর আক্রমণ শানাতে শুরু করেছে আমেরিকা। স্বয়ং ট্রাম্প ইরানকে ধ্বংসের হুমকি দিচ্ছেন। এহেন ট্রাম্পই আবার নিজেকে শান্তির দূত হিসাবে তুলে ধরতে মরিয়া। আর সেকাজে তিনি পুরনো দাবিতে শান দিলেন। ফের জানালেন গত বছর ভারত ও পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন। নয়তো তা পরমাণু যুদ্ধের রূপ নিত। তাই তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্যতম দাবিদার। বুধবার এয়ার ফোর্স ওয়ানে বসেই তিনি দাবি করেন ভারত ও পাকিস্তান যুদ্ধ সহ তিনি মোট আটটি যুদ্ধ থামিয়ে দিয়েছেন। তবে ট্রাম্পের অন্য একটি বক্তব্য সকলের নজর কেড়েছে। তিনি দাবি করেন, অপারেশন সিন্দুরের সময় ১১টি জেট ধ্বংস হয়েছে। তবে কোন পক্ষের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, তা তিনি খোলসা করেননি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর দাবি আগেও করেছিলেন ট্রাম্প। তবে ভারত বারবার জানিয়েছে, ইসলামাবাদের অনুরোধে যুদ্ধ বন্ধে সায় দেয় দিল্লি। এতে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ