টুর্নামেন্টের মাঝপথে ‘চেকমেট’ ম্যাগনাস কার্লসেন। বিশ্ব র্যাপিড ও ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে নিয়ম জানা সত্ত্বেও ড্রেসকোড মানেননি তিনি। জিন্স পরে শনিবার নবম রাউন্ডের ম্যাচ খেলতে এসেছিলেন। ফলে অর্থিক জরিমানা ছাড়াও ম্যাচ খেলতে দেওয়া হল না বিশ্বের এক নম্বর দাবাড়ুকে। আর তাতেই ক্ষুব্ধ কার্লসেন প্রতিযোগিতা থেকে নাম তুলে নেন। তাঁর সাফাই, ‘এই সব নিয়মে আমি ক্লান্ত, হতাশ সমর্থকদের কাছে দুঃখিত।’ এদিকে, নবম রাউন্ডের শেষে ভালো জায়গায় রয়েছেন ভারতের অর্জুন ইরিগেসি।



