Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের লাস ভেগাসের হোটেলের বাইরে বিলাসবহুল গাড়িতে বিস্ফোরণ, মৃত ১, জখম ৭

নতুন বছরের প্রথম দিন নিউ অর্লিয়ান্সে ভিড়ে ট্রাক ঢুকে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছিল ১৫ জনের। তারপরের দিনও ফের গোলমাল। এবার ডোনাল্ড ট্রাম্পের লাস ভেগাসের হোটেলের বাইরে বিলাসবহুল গাড়িতে বিস্ফোরণ। মৃত্যু হল ১ জনের। জখম আরও ৭ জন।

ট্রাম্পের লাস ভেগাসের হোটেলের বাইরে বিলাসবহুল গাড়িতে বিস্ফোরণ, মৃত ১, জখম ৭
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন, ২ জানুয়ারি: নতুন বছরের প্রথম দিন নিউ অর্লিয়ান্সে ভিড়ে ট্রাক ঢুকে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছিল ১৫ জনের। তারপরের দিনও ফের গোলমাল। এবার ডোনাল্ড ট্রাম্পের লাস ভেগাসের হোটেলের বাইরে বিলাসবহুল গাড়িতে বিস্ফোরণ। মৃত্যু হল ১ জনের। জখম আরও ৭ জন। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ট্রাম্পের হোটেলের সামনে আচমকাই একটি বিলাসবহুল গাড়িতে বিস্ফোরণ ঘটে। তদন্তে নামে এফবিআই। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত তথ্য দেয়নি এফবিআই। কী ভাবে বিস্ফোরণটি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এক পুলিস অফিসার জানিয়েছেন, ওই বিলাসবহুল গাড়িটি থেকে জ্বালানি এবং আতশবাজি মিলেছে। সেটি থেকেও কোনওভাবে গাড়িতে বিস্ফোরণ হতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সে দেশের পুলিস। পাশাপাশি এই ঘটনা নাশকতার চেষ্টা কী না সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে, লাস ভেগাসের বিস্ফোরণের সঙ্গে নিউ অর্লিয়ান্সের ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই ওই বিলাসবহুল গাড়ি সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের গাড়িতে কোনও সমস্যা নেই। এই বিস্ফোরণ আদতেই জঙ্গি হামলা হতে পারে। তবে ভুল গাড়িতে করেই জঙ্গিরা হামলার ছক কষেছিল। এই গাড়িটি নিজে বিস্ফোরণ সহ্য করেছে। এর ফলেই হোটেলের লবির কাচের দরজা পর্যন্ত ভাঙেনি। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে পড়েছে সেটিতেও দেখা গিয়েছে, গাড়িটির কাঠামো প্রায় অক্ষতই রয়েছে। এমনকী ঠিকঠাক রয়েছে গাড়িটার টায়ারগুলিও। তবে গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে এবং উপরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাড়ি সংস্থার এইরকম দাবির পরই এই ঘটনার সঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলির কোনও যোগ রয়েছে কী না সেটিও খতিয়ে দেখছে এফবিআই।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ