Bartaman Logo
৯ জুন, ২০২৬

একাধিক ‘অসঙ্গতি’, ত্রিপুরায় বাতিল দমকলের কর্মী নিয়োগ

একাধিক ত্রুটি ও অসঙ্গতি। তার জেরে বিজেপি শাসিত ত্রিপুরায় বাতিল হয়ে গেল দমকলে নিয়োগ প্রক্রিয়া। দমকল এবং জরুরি পরিষেবা দফতরে দমকল কর্মী এবং গাড়ির চালক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ২০২২ সালে।

একাধিক ‘অসঙ্গতি’, ত্রিপুরায় বাতিল দমকলের কর্মী নিয়োগ
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা: একাধিক ত্রুটি ও অসঙ্গতি। তার জেরে বিজেপি শাসিত ত্রিপুরায় বাতিল হয়ে গেল দমকলে নিয়োগ প্রক্রিয়া। দমকল এবং জরুরি পরিষেবা দফতরে দমকল কর্মী এবং গাড়ির চালক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ২০২২ সালে। লিখিত পরীক্ষা নেওয়া হয় ২০২৩ সালের ৮ জানুয়ারি। কিন্তু দু’বছর পরও ফল ঘোষণা করতে পারেনি ত্রিপুরা সরকার। এর প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ চলছিল। গত সপ্তাহে সেই বিক্ষোভের আঁচ পৌঁছয় রাজধানী আগরতলায়। এরপরই তড়িঘড়ি পরীক্ষা বাতিলের ঘোষণা করা হয়। ফায়ার রিক্রুটমেন্ট বোর্ডের (এফআরবিটি) সদস্য সচিব শনিবার বিজ্ঞপ্তি জারি করে বলেন, ‘পরীক্ষার নতুন সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে।’ ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষজ্ঞরা এই নিয়োগ নিয়ে বড় ধরনের ত্রুটি এবং অসঙ্গতি পেয়েছেন। তাই এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হচ্ছে। এদিকে, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল নিয়ে আন্দোলনে নামছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফের নেতৃত্ব। সোমবার সাংবাদিক বৈঠকে তাদের অভিযোগ, ‘রাজ্যের বেকারদের সাথে নজিরবিহীন প্রতারণা করছে বিজেপি জোট সরকার। এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে অনেক দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ