Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ত্রিপল চাপানো দরমার ঘরেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আসে না পড়ুয়ারা

ত্রিপল চাপানো দরমার ঘরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পড়াশোনার পরিবেশ নেই, তাই শিশুদের আসা হচ্ছে না। বিস্তারিত পড়ুন।

ত্রিপল চাপানো দরমার ঘরেই চলছে  অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আসে না পড়ুয়ারা
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ত্রিপল চাপানো ছোট দরমার ঘরেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। নেই পড়াশোনার উপযুক্ত পরিবেশ। তাই এই কেন্দ্রে কোনো শিশু আসতে চায় না। দীর্ঘদিন ধরে পাথরপ্রতিমার পশ্চিম দ্বারকাপুর আদিবাসী কলোনিতে ১১৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছে কেবলমাত্র মিড ডে মিলের সরবরাহ করার জায়গা হিসাবে। এখানে খাতায়-কলমে প্রায় ৯০ জনের মিড ডে মিল তৈরি করা হয়। এর মধ্যে প্রসূতি, গর্ভবতী মা সহ বহু পড়ুয়ার মিল রয়েছে। কিন্তু পড়াশোনার জন্য মাত্র এক থেকে দু’জন শিশু এখানে আসে। কারণ ১৬ ফুট বাই ১২ ফুটের এই দরমার ঘরে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নেই। একটিই ঘর। সেখানে রান্না, খাওয়া ও পড়াশোনা করতে হয়। এলাকাবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় জানানো হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি।

Advertisement

এক অভিভাবিকা আরতি দাস এনিয়ে বলেন, ছোট ঘরে এমনিতেই পড়ুয়াদের বসার জায়গা থাকে না। একপাশে মিড ডে মিল রান্নার জ্বালানি ও জিনিসপত্র রাখা রয়েছে। এরপর রান্না শুরু হলে পুরো ঘর ধোঁয়াময় হয়ে যায়। তখন শিশুরা বসতেই পারে না। সবার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। এছাড়া বৃষ্টি হলেও উপর থেকে জল পড়ে। তাই কোনো শিশুকে অভিভাবকরা পাঠাতে চান না ওখানে। আর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সম্পর্কে খোঁজ করা হবে। এমন পরিস্থিতি হলে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ