Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ: ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় কোর্টের

ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। বিষয়টি নিয়ে ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ।

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ: ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় কোর্টের
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। বিষয়টি নিয়ে ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। ইডির ওই পদক্ষেপের প্রেক্ষিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সোমবার শুনানি শেষে তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তৃণমূলের মোট তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। সব মিলিয়ে  ৪৪০ কোটি টাকা রয়েছে ওই তিনটি অ্যাকাউন্টে। এর আগে তৃণমূলের অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছিল পুলিশ। তার বিরুদ্ধেও আলাদা করে হাইকোর্টে মামলা হয়েছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ শর্তসাপেক্ষে ‘ফ্রিজ’ হওয়া সেই অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি দিয়েছিল কালীঘাট শিবিরকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ