Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহে রাতভর বুথ পাহারা, দিনভর মাটি কামড়ে তৃণমূলের কর্মীরা, বিজেপির একাধিক ক্যাম্পে ফাঁকা চেয়ার, কর্মী নেই

নির্বাচনি প্রচারে এসে কর্মীদের বুথ আগলে রাখার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ মতো মালদহ বিধানসভার ২৪৮ টি বুথই বুধবার রাত থেকে পাহারা দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

পুরাতন মালদহে রাতভর বুথ পাহারা, দিনভর মাটি কামড়ে তৃণমূলের কর্মীরা, বিজেপির একাধিক ক্যাম্পে ফাঁকা চেয়ার, কর্মী নেই
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: নির্বাচনি প্রচারে এসে কর্মীদের বুথ আগলে রাখার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ মতো মালদহ বিধানসভার ২৪৮ টি বুথই বুধবার রাত থেকে পাহারা দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ১০ টি অঞ্চল এবং একটি পুরসভায় সিংহভাগ ওয়ার্ডে পৃথক টিম গঠন করা হয়েছিল। ভোরে আবার অন্য টিম বুথের বিভিন্ন এলাকায় ঘোরে।

Advertisement

বৃহস্পতিবার দিনভর বুথের ১০০ মিটারের বাইরে মাটি কামড়ে পড়ে ছিলেন তৃণমূল কর্মীরা। পুরসভায় ওয়ার্ডে ওয়ার্ডে নজর রাখেন জনপ্রতিনিধিরা। অনেকে একসঙ্গে বসে মুড়ি, চা খেয়েছেন। অনেক কাউন্সিলার আবার বাইক নিয়ে এদিক-ওদিক ঘুরে নজর রাখেন। 
তৃণমূল কর্মী মনতোষ সাহা, জাহাঙ্গির আলমদেরও শহরের মাঠে দেখা যায়। তৃণমূলের একাধিক ক্যাম্পে কর্মীরা ভোটারদের নানা ভাবে সহায়তা করেন। অন্যদিকে, ২০টি ওয়ার্ডে এবং গ্রামে-গঞ্জে বিজেপির অধিকাংশ ক্যাম্প কার্যত ফাঁকা ছিল বলে অভিযোগ। শহরের বেশিরভাগ ওয়ার্ডে চেয়ার ফাঁকা ছিল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের পুরাতন মালদহ ব্লক সভাপতি সুদীপ্ত রায় বলেন, বিজেপির কোনো সংগঠন নেই। ভোট খুব ভালো হয়েছে। রাতে আমরা পাহারা দিয়েছি। এদিন দিনভর আমাদের নেতা, কর্মীরা মাঠে ছিল। ২০ টি ওয়ার্ডেই সুষ্ঠুভাবে ভোট হয়েছে।
এদিন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বশিষ্ঠ ত্রিবেদীকে দেখা যায় বাড়ির কাছেই কর্মীদের সঙ্গে গল্প করতে। তিনি বলেন, এবার আমার ওয়ার্ড থেকে লিড দেব। ভোট ভালো হয়েছে। অন্য এলাকায় বিজেপির ক্যাম্পে চেয়ার ফাঁকা থাকলেও পুরাতন মালদহ শহরের ২ নম্বর ওয়ার্ডে বেশকিছু কর্মী ছিলেন। সেখানকার বিজেপি কাউন্সিলার তথা নগর মণ্ডল সভানেত্রী বাসন্তী রায় বলেন, গরমের জন্য অন্য ওয়ার্ডে কর্মী কম হতে পারে। তবে, আমাদের এখানে অনেক কর্মী ছিলেন।

সম্পর্কিত সংবাদ