Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হালিশহরে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ

হালিশহরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। আক্রান্তের নাম প্রসেনজিৎ মল্লিক ওরফে রাজা। সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ হালিশহরে ৯ নম্বর ওয়ার্ড মুড়ি ভাজা কলোনিতে চার-পাঁচটা বাইক আসে

হালিশহরে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হালিশহরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। আক্রান্তের নাম প্রসেনজিৎ মল্লিক ওরফে রাজা। সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ হালিশহরে ৯ নম্বর ওয়ার্ড মুড়ি ভাজা কলোনিতে চার-পাঁচটা বাইক আসে। বাইক থেকে গুলি ছোড়া হয় রাজাকে। তিনি বাড়ির সামনে একা দাঁড়িয়ে ছিল। দুষ্কৃতীরা গুলি করে বেরিয়ে যায়। তার পেটে গুলি লাগে। রাজাকে কল্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে ভরতি করা হয়েছে। 

Advertisement

স্থানীয় সূত্রে দাবি, রাজা সক্রিয় তৃণমূল কর্মী। নির্বাচনি প্রচারের শেষ দিনে দলের হয়ে মিছিল, মিটিং করেছেন। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই বিজেপি সব করছে বলে হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ দাবি করেছেন। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে গোলমাল করছে বিজেপি। যাতে কেউ ভোট দিতে যেতে না পারে, তার জন্য এই দুষ্কৃতী দৌরাত্ম্য। মানুষ ইভিএমে তার জবাব দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ