Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী

তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। অভিযোগ, ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেধড়ক মারধর করেন তৃণমূল কর্মী অনন্ত প্রামাণিককে।

তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

সংবাদদাতা, সবং: তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। অভিযোগ, ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেধড়ক মারধর করেন তৃণমূল কর্মী অনন্ত প্রামাণিককে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় সবং বিধানসভার সাউতপাড়া এলাকায়। জানা গিয়েছে, মারধরের ফলে অনন্তবাবুর পিঠে গুরুতর চোট লেগেছে। এরপর গুরুতর জখম অবস্থায় অনন্তকে দ্রুত সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া। তিনি উপস্থিত হলে তাঁর সামনেই কান্নায় ভেঙে পড়েন অনন্ত। নিজের উপর হওয়া অত্যাচারের কথা জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ