Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পোস্টাল ব্যালটে দক্ষিণ ২৪ পরগনায় ১৩টি আসনে বেশি ভোট তৃণমূলের

ডিএ দেওয়া নিয়ে গড়িমসি সহ একাধিক কারণে পূর্বতন সরকারের উপর সরকারি কর্মচারীদের একটা বড়ো অংশই খাপ্পা ছিল। তাই পোস্টাল ব্যালটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ভোট পড়বে, সেটা প্রত্যাশিত ছিল অনেকটাই।

পোস্টাল ব্যালটে দক্ষিণ ২৪ পরগনায় ১৩টি আসনে বেশি ভোট তৃণমূলের
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডিএ দেওয়া নিয়ে গড়িমসি সহ একাধিক কারণে পূর্বতন সরকারের উপর সরকারি কর্মচারীদের একটা বড়ো অংশই খাপ্পা ছিল। তাই পোস্টাল ব্যালটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ভোট পড়বে, সেটা প্রত্যাশিত ছিল অনেকটাই। তবে দক্ষিণ ২৪ পরগনায় পোস্টাল ব্যালটের মিশ্র ফলাফল লক্ষ্য করা গিয়েছে। জেলার ৩১টি আসনের মধ্যে ১৩টিতে তৃণমূলের প্রার্থীরা পোস্টালে বেশি ভোট পেলেন। বাকিগুলিতে বেশিরভাগ পোস্টাল ভোট বিজেপির দিকেই গিয়েছে।

Advertisement

উল্লেখযোগ্য বিষয় হল, কাকদ্বীপ, টালিগঞ্জ ও ভাঙড়ে তৃণমূল হারলেও সেখানে পোস্টাল ব্যালটে কিন্তু সরকারি কর্মচারি বা পুলিশ ভোটাররা ঘাসফুল প্রার্থীকেই ভোট দিয়েছেন। এই তিন কেন্দ্রের নেতারা বলছেন, হার-জিতে পোস্টাল ব্যালটে ভোটের কোনো প্রভাব পড়েনি। মহেশতলা কেন্দ্রে উল্টো ছবি। সেখানে তৃণমূল জিতলেও বিজেপির প্রার্থী পোস্টাল ব্যালটে বেশি ভোট পেয়েছেন। অনেক আসনেই পোস্টাল ব্যালটের ভোটে দুই দলের মধ্যে ভালো লড়াই হয়েছে। কোথাও ব্যবধান সামান্য ভোটের, কোথাও একটু বেশি।
তবে পোস্টাল ব্যালটে একপেশে ভোট পেয়ে তাক লাগিয়েছেন সোনারপুর দক্ষিণের বিজেপির বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। তিনি এই কেন্দ্রে ২০০২টি পোস্টাল ব্যালটের ভোট পেয়েছেন। সেই তুলনায় তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের লাভলি মৈত্র পেয়েছেন মাত্র ৮৩৩টি ভোট।

Advertisement
সম্পর্কিত সংবাদ