Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে অশান্তি পাকানোর ছক? সতর্ক করল তৃণমূল

বহিরাগত শক্তি বারাকপুর শিল্পাঞ্চলে অশান্তি পাকানোর চেষ্টা করছে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের নেতা ছাড়াও ভিন রাজ্যের বহু মানুষকে বারাকপুর শিল্পাঞ্চলে দেখা যাচ্ছে।

বারাকপুরে অশান্তি পাকানোর ছক? সতর্ক করল তৃণমূল
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বহিরাগত শক্তি বারাকপুর শিল্পাঞ্চলে অশান্তি পাকানোর চেষ্টা করছে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের নেতা ছাড়াও ভিন রাজ্যের বহু মানুষকে বারাকপুর শিল্পাঞ্চলে দেখা যাচ্ছে। তাঁরা ঝামেলা পাকাতেই এসেছে, অভিযোগ করলেন দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সাংসদ পার্থ ভৌমিক। সেই সঙ্গে তিনি এ ব্যাপারে দলীয় নেতা-কর্মীদেরও সতর্ক করেছেন। বেশ কিছুদিন ধরে বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং প্রাক্তন সাংসদ সুরেশ রানা রীতিমতো ঘাঁটি গেড়ে রয়েছেন। আবার দমদম লোকসভা কেন্দ্র তথা বিশেষ করে পানিহাটি বিধানসভা কেন্দ্রে স্মৃতি ইরানি, বিপ্লব দেবরা মাটি কামড়ে রয়েছেন। রয়েছেন ভিন রাজ্যের বিজেপি’র নেতা-কর্মীরা। যাঁরা বিজেপি প্রার্থীদের সঙ্গে মনোনয়ন জমার সময় ছিলেন। দলীয় কর্মীদের দফায় দফায় বৈঠক করছেন।  এ ব্যাপারে পার্থ ভৌমিক বলেন, ২০১৯ সালে বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি জেতার পরে যে তাণ্ডব হয়েছিল, তা আমাদের সকলের মনে আছে। নৈহাটিতে কয়েকশ দলের কর্মী এলাকাছাড়া হয়েছিলেন। সাংস্কৃতিক শহর নৈহাটিতে তিন মাস সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছিল। বহিরাগত শক্তি আবার সক্রিয় হয়ে উঠেছে। বাংলার রুচি, সংস্কৃতি নষ্ট করতে চাইছে। এ ব্যাপারে বারাকপুর শিল্পাঞ্চলের মানুষকে সতর্ক হতে আহ্বান জানিয়েছেন পার্থবাবু। তিনি এক ভিডিয়োবার্তায় বলেন, বিধায়করা অনেক কাজ করেছেন। হয়ত সব কাজ হয়নি। কিন্তু ১০০ শতাংশ চেষ্টা ছিল। আবার আপনারা তৃণমূল প্রার্থীদের আশীর্বাদ করুন। তাঁরা সমস্ত কাজ করবে। তাঁর অভিযোগ, বহিরাগত শক্তির আক্রমণ শুরু হয়েছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান পার্থ ভৌমিক। তিনি দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, কোনো ফ্ল্যাটে বা হোটেলে বহিরাগতদের দেখলে সঙ্গে সঙ্গে জানাতে হবে। তিনি প্রতিটি বিধানসভা কেন্দ্রে কর্মিসভা করে দলীয় কর্মীদের বার বার বাড়ি যেতে নির্দেশ দেন। যেন কোনো বহিরাগত ভোটের দিন থাকতে না পারে সেদিকে বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়ে দিয়েছেন, এসব করে কিছু হবে দমদম-বারাকপুর সাংগঠনিক জেলায় ১৪টি আসনেই তৃণমূল প্রার্থীরা জিতবেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ