Bartaman Logo
৯ জুন, ২০২৬

ফের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে সময় চাইল তৃণমূল

রাজ্যে গিয়ে আদিবাসীদের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ফের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে সময় চাইল তৃণমূল
  • ২৫ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে গিয়ে আদিবাসীদের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাই পশ্চিমবঙ্গে আদিবাসী, তফসিলিদের উন্নয়নের তালিকা তুলে তাঁকে রিপোর্ট দেওয়ার জন্য সময় চেয়েছিল তৃণমূল। কিন্তু তিনবার সাক্ষাতের আবেদন করেও সময় মিলছে না। রাষ্ট্রপতি ভবন থেকে তৃণমূলকে জানানো হচ্ছে, এখন সময় নেই। তাই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ইচ্ছাকৃতই সময় না দিয়ে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে তৃণমূলের অভিযোগ। তবে  হাল ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তারা ফের রাষ্ট্রপতি ভবনে চিঠি পাঠিয়েছে। আরজি জানিয়েছে, আগামী ২ এপ্রিলের মধ্যে যে কোনো দিন সময় দিন। প্রতীক্ষায় রইলাম।  

Advertisement

অন্যদিকে, এদিন বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ হয়ে গেল ‘দ্য ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অব রাইটস) সংশোধনী বিল ২০২৬।’ তৃণমূলের পক্ষে বিলের বিরোধিতা করে আলোচনায় অংশ নেন জুন মালিয়া। তিনি বিলটিকে সংসদীয় কমিটিতে পাঠিয়ে আরো খুঁটিনাটি বিচার করেই ফের সংসদে পেশের পক্ষে সওয়াল করেন। বলেন, এই বিলে লিঙ্গভেদে সঠিক শ্রেণিবিন্যাস না করেই সবই একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তাছাড়া এই বিল তৈরির আগে প্রকৃত ট্রান্সজেন্ডারদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। ফলে তাদের বক্তব্য সরকারের এই বিলে স্থানই পায়নি। তাই যাদের জন্য এই বিল, তাদের মতামত না নিয়েই মোদি সরকারের আনা এই বিলের বিরোধিতা করছি।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ