Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বোতাম টিপলেই বিজেপিতে ভোট মক পোল নিয়ে কমিশনকে প্রশ্ন তৃণমূলের

সর্বদলীয় বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনে ইভিএম মেশিন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন পাথরপ্রতিমার তৃণমূল প্রার্থীর এজেন্ট মহিউদ্দিন মোল্লা।

বোতাম টিপলেই বিজেপিতে ভোট   মক পোল নিয়ে কমিশনকে প্রশ্ন তৃণমূলের
  • ২৬ এপ্রিল, ২০২৬ ২২:০৪
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: সর্বদলীয় বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনে ইভিএম মেশিন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন পাথরপ্রতিমার তৃণমূল প্রার্থীর এজেন্ট মহিউদ্দিন মোল্লা। তাঁর অভিযোগ, ২৪ ও ২৫ এপ্রিল পাথরপ্রতিমায় মক পোলিং হয়েছিল। সেই সময় একটি ইভিএম মেশিনের ক্ষেত্রে দেখা গিয়েছে, যে কোনো বোতাম টিপলেই সেই ভোট বিজেপির ঘরে গিয়ে পড়ছে। এমন কেন হচ্ছে, তিনি আধিকারিকের কাছে জানতে চান। সেই সময় ওই বৈঠকে উপস্থিত থাকা রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন। পুরো বিষয়টি শোনার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, ওই ইভিএমটি বাদ দেওয়া হয়েছে। তবে কেন এই মেশিনে এমন গোলমাল হল, তা ইঞ্জিনিয়ারকে দিয়ে পরীক্ষা করা হবে। 

Advertisement

এ বিষয়ে পাথরপ্রতিমা বিধানসভার তৃণমূল প্রার্থীর এজেন্ট মহিউদ্দিন মোল্লা বলেন, ‘এই ঘটনাটি সামনে আসার পর থেকেই কর্মীদের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। কেন এমন হল, তা রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের কাছে জানতে চেয়েছিলাম। তবে তিনি আশ্বস্ত করেছেন, এমন কোনো সমস্যা হবে না।’ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের দিন ভোরে বুথের মধ্যেই ‘মক পোল’ করা হয়। সেই সময় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকেন। সমস্ত মেশিন যাচাই করার পর, সেটি ভোটের কাজে ব্যবহার করা হয়। এক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে, তাহলে সেই সমস্ত মেশিন বাদ দিয়ে দেওয়া হয়। যেসব মেশিন ঠিকভাবে কাজ করছে, কেবলমাত্র সেগুলিকেই নির্বাচনের কাজে লাগানো হয়।
প্রসঙ্গত, রবিবার কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এসেছিলেন। তিনি এদিন কাকদ্বীপ মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেখানেই তৃণমূল প্রার্থীর এজেন্ট এই অভিযোগ তোলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ