Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ইস্তফা

জীবিত দম্পতিকে ‘মৃত’ সাজিয়ে জমি হাতানোর অভিযোগে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান মণ্ডলকে শোকজ করেছিল তৃণমূল।

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ইস্তফা
  • ৩ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: জীবিত দম্পতিকে ‘মৃত’ সাজিয়ে জমি হাতানোর অভিযোগে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান মণ্ডলকে শোকজ করেছিল তৃণমূল। উত্তর ‘যথার্থ’ না হওয়ায় তাঁকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নেতৃত্ব। সোমবার হাবড়া ২ ব্লকের বিডিওর কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেন পঞ্চায়েত প্রধান রফিকুল হাসান মণ্ডল। তিনি বলেন, ‘দল আমাকে সাসপেন্ড করতে চেয়েছিল। কিন্তু, আগেভাগেই আমি প্রধানের পদ থেকেই ইস্তফা দিলাম। বিষয়টি বিধায়ক ও ব্লক সভাপতিকে জানিয়েছি। ইস্তফাপত্র গ্রহণও করেছেন বিডিও।’ নিঃসন্তান দম্পতি ফতেজান বান্দা এবং স্ত্রী রাবেয়া বান্দাদের জীবিত অবস্থায় মৃত দেখিয়ে সম্পত্তি হাতানোর অভিযোগ উঠেছিল রফিকুলের অনুগামীর বিরুদ্ধে। এক্ষেত্রে পঞ্চায়েত প্রধান রফিকুলের সই করা একটি ওয়ারিশন সার্টিফিকেটও বের করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ