Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর

তৃণমূলের কার্যালয়ে ত্রাণসামগ্রী রেখে দিয়েছেন প্রাক্তন বিধায়ক।

আমতায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: তৃণমূলের কার্যালয়ে ত্রাণসামগ্রী রেখে দিয়েছেন প্রাক্তন বিধায়ক। এই অভিযোগ শুক্রবার বিকালে আমতায় উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নির্মল মাজির কার্যালয় থেকে ত্রাণসামগ্রী উদ্ধার করে জনতা। পাশাপাশি ওই কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। পরে আমতা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, আমতা কলেজ সংলগ্ন এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় আছে। ওই কার্যালয়ে প্রাক্তন বিধায়ক নির্মল মাজি সরকারি ত্রাণসামগ্রী রেখে দিয়েছেন– এই অভিযোগে শুক্রবার বিকালে উত্তেজিত জনতা কার্যালয়ে বিক্ষোভ দেখায়। ওই কার্যালয় থেকে তাঁরা ত্রাণসামগ্রী উদ্ধার করার পাশাপাশি সেখানে ব্যাপক ভাঙচুরও চালায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ