Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন তৃণমূল সাংসদ কাকলি

বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা। তাঁকে ‘ওয়াই প্লাস’ ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। কেন হঠাৎ কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কাকলি, তা নিয়ে বিস্তর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন তৃণমূল সাংসদ কাকলি
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা। তাঁকে ‘ওয়াই প্লাস’ ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। কেন হঠাৎ কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কাকলি, তা নিয়ে বিস্তর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এ ব্যাপারে কথা বলার জন্য সাংসদকে বেশ কয়েকবার ফোন এবং হোয়াটসঅ্যাপ করা হয়। কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। সম্প্রতি লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই পদে আনা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারপরই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কাকলি। তাই স্বভাবতই জল্পনা শুরু হয়েছে, এরপর কি বারাসতের সাংসদ বিজেপি শিবিরের দিকে পা বাড়াবেন?

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ