Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হবিবপুর দখল করতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তৃণমূল নেতৃত্বের

দেওয়াল লিখন,বুথ কর্মীদের সংঘবদ্ধ করার প্রক্রিয়া শেষ করে এবার বেশি করে বাড়ি বাড়ি জনসংযোগে ঝাঁপাচ্ছে তৃণমূল।

হবিবপুর দখল করতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তৃণমূল নেতৃত্বের
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মৃত্যুঞ্জয় কর্মকার, হবিবপুর: দেওয়াল লিখন,বুথ কর্মীদের সংঘবদ্ধ করার প্রক্রিয়া শেষ করে এবার বেশি করে বাড়ি বাড়ি জনসংযোগে ঝাঁপাচ্ছে তৃণমূল। ছোট-বড় জনসভার মাধ্যমেও প্রচারে ঝড় তুলবে ১৮ জনের ব্লক নির্বাচনি কমিটি।  রবিবার হবিবপুর বিধানসভার নালাগোলা, কেন্দপুকুর, বুলবুলচণ্ডী সহ বিভিন্ন এলাকায় বুথ কর্মীদের নিয়ে শেষ মুহূর্তের আলোচনা সভা করে ব্লক তৃণমূল নেতৃত্ব। প্রচারে বাড়তি উদ্যমে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে নেতা-কর্মীদের। 

Advertisement

গতবার হবিবপুর কেন্দ্র দখল করা সম্ভব না হলেও এবার মানুষ পাশে রয়েছেন বলে জয় নিশ্চিত মনে করছেন প্রার্থী অমল কিস্কু। প্রার্থী ঘোষণা হওয়ার পর মোড়ে মোড়ে দেওয়াল লিখন শুরু করেছিলেন তৃণমূল কর্মীরা। তবে, বুথস্তরে কর্মীদের সক্রিয় করতে শুরু থেকেই তৎপর নেতৃত্ব। বাড়ি বাড়ি গিয়ে প্রচার পদ্ধতি সম্পর্কেও কর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার লক্ষ্য প্রত্যেক মানুষের কাছে সরাসরি পৌঁছনো। নিবিড় জনসংযোগ করে পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নেতৃত্ব।
ইতিমধ্যে দলের তরফে ১৮ জনকে নিয়ে ব্লক নির্বাচনি কমিটি তৈরি হয়েছে। তাঁরা প্রত্যেকেই এলাকায় যথেষ্ট জনপ্রিয়। 
প্রার্থী ও তাঁদের সামনে রেখে পঞ্চায়েত এলাকায় তৃণমূল সরকারের উন্নয়ন সহ অন্য বিষয় তুলে ধরা হবে। 
মালদহ জেলা তৃণমূল সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা বলেন, হবিবপুরে এবার তৃণমূলের সংগঠন অত্যন্ত মজবুত। যেসব জায়গায় খামতি ছিল, সব মেরামত করে ঝাঁপিয়ে পড়েছেন নেতাকর্মীরা। এবার হবিবপুর ব্লক থেকে রেকর্ড ভোটে এগিয়ে থাকবেন আমাদের প্রার্থী। 
উত্তর মালদহ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বীণা কীর্তনীয়া বলেন,হবিবপুরের মানুষ রাজনৈতিক বিষয়ে অত্যন্ত সচেতন। তাঁরা বিজেপির প্রার্থীকে বিধানসভায় পাঠাবেন, ঠিক করে ফেলেছেন। আর কিছুদিন পর সেটা প্রমাণ হয়ে যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ