Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টে জামিনের আবেদন তৃণমূল নেতা জয়প্রকাশের

জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এক মহিলার বাড়ি দখল করে রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এই তৃণমূল নেতা।

হাইকোর্টে জামিনের আবেদন তৃণমূল নেতা জয়প্রকাশের
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এক মহিলার বাড়ি দখল করে রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এই তৃণমূল নেতা। অভিযোগ, ১৪ বছর ধরে সল্টলেকে একটি ফ্ল্যাট দখল করে থাকছিলেন জয়প্রকাশ। সেটি অফিসে পরিণত করেছিলেন তিনি। ফ্ল্যাটের মালিক আরতি রায়চৌধুরীর অভিযোগ, সল্টলেকের এ ই ব্লকের ৩৩৭ নম্বর ফ্ল্যাটটি ২০১২ সালে ভাড়া নিয়েছিলেন জয়প্রকাশ। ২০১৫ সালে চুক্তির মেয়াদ শেষ হয়। তারপর নতুন করে কোনো চুক্তি করেননি। পুরনো চুক্তির নবীকরণও 

Advertisement

হয়নি। রাজ্যে পালাবদলের পর থানায় অভিযোগ জানানো হয়। তারপর গ্রেপ্তার হন জয়প্রকাশ। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ