Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাটপাড়ায় তৃণমূল নেতার উপর হামলা

শনিবার সকালে ভাটপাড়া পুরসভার এক তৃণমূল কাউন্সিলারের উপর হামলার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

ভাটপাড়ায় তৃণমূল নেতার উপর হামলা
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার সকালে ভাটপাড়া পুরসভার এক তৃণমূল কাউন্সিলারের উপর হামলার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

এদিকে, ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লালন চৌধুরী শনিবার সকালে নিজের ওয়ার্ড অফিসের পাশেই এক চায়ের দোকানে বসেছিলেন। অভিযোগ, ওই সময় বেশ কিছু যুবক এসে তাঁকে মারধর করে। লালন চৌধুরীর দাবি, আক্রমণকারীদের মধ্যে কয়েকজন স্থানীয় বিজেপি কর্মী ছিল। মারধরের ফলে তাঁর মাথা ফেটেছে। মোবাইল ফোনও ভেঙে দেওয়া হয়েছে। তিনি ভাটপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। লালনবাবু বলেন, ভোটে তৃণমূল হারতেই আমাদের দলীয় কর্মীদের ওপর আক্রমণ শুরু হয়েছে। এবার আমার ওপরেও প্রাণঘাতী হামলা হল। আমি তিনজনকে চিনতে পেরেছি। আশা করছি পুলিশ পদক্ষেপ নেবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ