Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি দখল ও তছরুপের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা

অন্যের জমি জবরদখল ও টাকা তছরূপের অভিযোগ গ্রেপ্তার করা হলো পুরুলিয়ার বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের এককালীন শ্রমিক সংগঠনের নেতা চন্দন সিংহ মল্লকে

জমি দখল ও তছরুপের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা
  • ১৭ জুলাই, ২০২৬ ২২:৩৫
Prefer us on Google

সংবাদদাতা, মানবাজার: অন্যের জমি জবরদখল ও টাকা তছরূপের অভিযোগ গ্রেপ্তার করা হলো পুরুলিয়ার বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের এককালীন শ্রমিক সংগঠনের নেতা চন্দন সিংহ মল্লকে। এদিন রাতে  তাকে গ্রেপ্তার করে বরাবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হবে। পুলিশ আরও জানায় ওর বিরুদ্ধে প্রতিবেশী একজন লিখিত অভিযোগ জানান। অভিযোগ জমি ক্রয় করার নামে কথা বলার পর টাকা না দিয়ে ওই জমি জবরদখল করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে টাকা তছরুপের ও অভিযোগ ওঠে। এই ঘটনায় আজ রাজাপাড়ার এক বাসিন্দা ওই নেতার বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ জানান। এরপর পুলিশ গিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ