Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার তৃণমূল নেতা

ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা। এমন অভিযোগে এক তৃণমূল নেতাকে শনিবার গ্রেপ্তার করল মিনাখাঁ থানার পুলিশ।

ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার তৃণমূল নেতা
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা। এমন অভিযোগে এক তৃণমূল নেতাকে শনিবার গ্রেপ্তার করল মিনাখাঁ থানার পুলিশ। ধৃতের নাম সালাউদ্দিন মোল্লা। তিনি বসিরহাটের মিনাখাঁর ধুতুরদহ এলাকার বাসিন্দা। এলাকায় তিনি দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার মানুষের সঙ্গে পরিচিতির সুযোগ নিয়ে অভিযুক্ত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক থেকে সহজ শর্তে ব্যবসায়িক, স্বনির্ভর গোষ্ঠীর জন্য ঋণ, এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। অভিযোগ, সেই আশ্বাসের ভিত্তিতে আবেদনকারীদের কাছ থেকে প্রসেসিং ফি, নথিপত্র তৈরির খরচ, কমিশন সহ বিভিন্ন খাতে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। কিন্তু অভিযোগকারীদের দাবি, টাকা দেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও প্রতিশ্রুত ঋণ কেউই পাননি। বারবার যোগাযোগ করা হলেও নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতেন অভিযুক্ত। শেষ পর্যন্ত প্রতারণার শিকার হওয়া একাধিক ব্যক্তি মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যেহেতু তিনি তৃণমূল করতেন, তাই বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রতারণার অঙ্কটা কোটির কাছাকাছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ