নিজস্ব প্রতিনিধি, তমলুক: ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে তমলুকে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা সানাউল্লা খান। গতকাল রাতে তমলুক শহরের হাসপাতাল মোড় এলাকা থেকে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে তমলুক সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ মারফত জানা গিয়েছে. সানাউল্লা খান তমলুক শহরের তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি। অভিযোগ, নিজের ফেসবুক পেজ থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করেন ওই নেতা। পরে এই উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ দায়ের পর গতকাল রাত প্রায় সাড়ে ১০ টা নাগাদ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার ধৃত তৃণমূল নেতাকে পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে তোলা হবে। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন সাইবার ক্রাইম থানার পুলিশ। সেইসঙ্গে এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।