Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কালীঘাট এলাকায় হকারদের থেকে তোলাবাজি, অভিযুক্ত তৃণমূল নেতা

কালীঘাট এলাকায় হকারদের থেকে তোলাবাজি, অভিযুক্ত তৃণমূল নেতা
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীঘাট এলাকায় হকারদের থেকে তোলা আদায়ের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার সাহা ও তাঁর দলবলের বিরুদ্ধে। তৃণমূল ক্ষমতা হারাতেই এই অভিযোগে সোচ্চার হন হকাররা। তাঁদের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কালীঘাট থানায়। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। হকারদের অভিযোগ, ফুটপাতে বসার জন্য প্রতি মাসে টাকা দিতে হত তাঁদের। এই টাকা নিয়ে যেত কুমার সাহার দলবল। তাঁর মদতেই চলত এই তোলাবাজি। এভাবে প্রতি মাসে এক-একজন হকারের কাছে তিন থেকে পাঁচ হাজার টাকা তোলা আদায় করা হত বলে অভিযোগ। কেউ টাকা দিতে না চাইলে তাঁদের তুলে নিয়ে যাওয়ার ভয় দেখানো হত। এনিয়ে বিভিন্ন সময় অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি বলে দাবি হকারদের। কুমার সাহার দাপটই ছিল শেষ কথা! হকারদের আরও অভিযোগ, মোটা টাকা নিয়ে নতুন নতুন দোকান বসিয়েছে কুমার সাহার শাগরেদরা। যারা এই টাকা তুলত, তাদের বিষয়ে খোঁজখবর শুরু করেছে কালীঘাট থানা। সেই সঙ্গে তোলাবাজির  টাকা কোথায় কোথায় গিয়েছে, তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ