Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূলের সভা, উন্নয়নের বার্তা দিলেন অনুব্রত

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বোলপুর শহরে জোরকদমে নির্বাচনি প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শহরের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

বোলপুরে ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূলের সভা, উন্নয়নের বার্তা দিলেন অনুব্রত
  • ২১ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বোলপুর শহরে জোরকদমে নির্বাচনি প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শহরের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। শুক্রবার সন্ধ্যায় বোলপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতনের তালতোড় এলাকায় সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শহরের ২ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতেও সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ বিভ্রাটের জন্য স্থগিত হয়ে যায়। 

Advertisement

এদিনের সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক, জেলা পরিষদের সদস্য নারায়ণ হালদার প্রমুখ।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বোলপুর শহরে তৃণমূল ভোটে  পিছিয়ে ছিল। সেই খামতি দূর করতেই এবার মানুষের কাছে পৌঁছতে একাধিক ছোটো বড়ো সভার আয়োজন করা হচ্ছে। এর আগে বুধবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডল নিজের ওয়ার্ড নিচুপট্টিতে কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করে এবারের নির্বাচনে লিড বাড়ানোর বার্তা দেন।
শুক্রবার  সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত বলেন, ৩৪ বছরের অন্ধকার পর মমতা বন্দ্যোপাধ্যায় আলো এনেছেন। এই সরকারকে সরাতে বিজেপি উঠে পড়ে লেগেছে। কিন্তু, তৃণমূল সরকার সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক ও বেকারদের কথা ভেবেছে। যুবসাথী, ভূমিহীনদের প্রকল্প ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়ানো হয়েছে। দেশের অনেক রাজ্যে সাধারণ মানুষের জন্য এ ধরনের প্রকল্প ভাবাই হয় না।
তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা বলেন, সামনের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়-কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। বাঙালি বিদ্বেষী বিজেপিকে যোগ্য জবাব দিতে হবে। তারা বারবার মানুষকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ