Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মেঘালয়ে হিল কাউন্সিল নির্বাচনে প্রথম দফায় ১৪ প্রার্থী তৃণমূলের

মেঘালয়ে গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক কাউন্সিলের নির্বাচনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তৃণমূলের পক্ষ থেকে

মেঘালয়ে হিল কাউন্সিল নির্বাচনে  প্রথম দফায় ১৪ প্রার্থী তৃণমূলের
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেঘালয়ে গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক কাউন্সিলের নির্বাচনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তৃণমূলের পক্ষ থেকে। ১৪টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আরো প্রার্থী দেবে তৃণমূল। সম্প্রতি মেঘালয়ে তৃণমূলের সংগঠন বিস্তারের বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন মেঘালয় তৃণমূলের সভাপতি চার্লস পিংগ্রোপ। এখন তৃণমূল কংগ্রেসই মেঘালয়ের প্রধান বিরোধী দল। আগামী দিনে সেখানে সংগঠন আরো বাড়াতে চায় তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ