Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছেদ, শীঘ্রই কর্মী-নেতৃত্ব বৈঠক তৃণমূলের

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের পিছনে আইপ্যাকের দিকে আঙুল উঠেছে।

আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছেদ, শীঘ্রই কর্মী-নেতৃত্ব বৈঠক তৃণমূলের
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপ্যাক) সঙ্গে সম্পর্ক ছেদ করল তৃণমূল কংগ্রেস। আইপ্যাকের সঙ্গে চুক্তি নবীকরণ করল না জোড়াফুল শিবির। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত ভোটকুশলী সংস্থার সঙ্গে তৃণমূলের চুক্তি ছিল। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের পিছনে আইপ্যাকের দিকে আঙুল উঠেছে। সেই কারণে ওদের সঙ্গে আর চুক্তি নবীকরণ করা হয়নি। অন্যদিকে দলীয় সূত্রে খবর, দলের নেতাদের সঙ্গে শীঘ্রই বৈঠক করতে চলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জেলা ভিত্তিক নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনকয়েকের মধ্যেই বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। কর্মীদের মনোবল চাঙা করতে এই বৈঠক হবে বলে খবর। ওই বৈঠক থেকে আগামীর লড়াইয়ের বার্তা দেবেন নেতৃত্ব। যেসব বিধানসভা আসনে তৃণমূল জিতেছে, সেসব স্থানে বিজয় মিছিলও শুরু করেছেন তৃণমূল প্রার্থীরা। পাশাপাশি, বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব অশান্তির ঘটনা সামনে এসেছে, সেগুলি নিয়ে প্রতিবাদেও সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ