নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাটপাড়া, হালিশহর, কাঁচরাপাড়া সহ বিভিন্ন পুরসভায় লাইন দিয়ে পদত্যাগ করছেন তৃণমূল কাউন্সিলাররা। তবে এর ফলে পুর-পরিষেবায় কোনো সমস্যা হবে না বলেই শুক্রবার জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেক্ষেত্রে প্রশাসক বসিয়ে মানুষকে পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর কথায়, ‘দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থেকেও কোনো কাজ করেনি তৃণমূল সরকার। কাউন্সিলাররা পরিষেবা দেওয়ার থেকে অন্য কাজে বেশি ব্যস্ত থাকতেন। ফলে তাঁরা এখন না এলে পরিষেবা প্রদানে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। সেক্ষেত্রে নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আধিকারিকরাই প্রশাসক হিসাবে পরিষেবা সুনিশ্চিত করবে।’



