Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘুসি মেরে পুলিশের নাক ফাটানোর অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার

ঘুসি মেরে পুলিশ অফিসারের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শ্রীরামপুর পুরসভার তৃণমূল কাউন্সিলার রাজেশ ঝাঁ

ঘুসি মেরে পুলিশের নাক ফাটানোর অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ঘুসি মেরে পুলিশ অফিসারের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শ্রীরামপুর পুরসভার তৃণমূল কাউন্সিলার রাজেশ ঝাঁ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে শ্রীরামপুরের ১০ নম্বর ওয়ার্ডের টিনবাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বিবাদ হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে যায় শ্রীরামপুর থানার পুলিশ। অভিযোগ, সেই সময় এক এএসআইয়ের নাকে ঘুসি মারেন স্থানীয় কাউন্সিলার রাজেশ। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনী তখনকার মতো ভিড় হটিয়ে দেয়। গভীর রাতে রাজেশকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, জখম অফিসার বর্তমানে চিকিৎসাধীন। এদিন অবশ্য রাজেশ পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, টিনবাজারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দখল নিতে গিয়েছিল বিজেপি কর্মীরা। আমি তা রুখে দিই। পাশাপাশি, এবারের নির্বাচনে আমার ও আমার স্ত্রীর ওয়ার্ডে বিজেপি লিড পায়নি। সেই রাগও ছিল তাদের। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। বিজেপির শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, তৃণমূল শাসনে আইনের শাসন ছিল না বলেই এইসব অপকর্ম আড়ালে থেকে যেত। পুলিশকে বলেছি, অন্যায় করলে রং না দেখে পদক্ষেপ করতে। তিনি নিশ্চিতভাবেই অন্যায় করেছেন, নাহলে পুলিশ গ্রেপ্তার করবে কেন?

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ