Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাতমাস পর গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার

পুরানো মামলায় সাতমাস পর গ্রেপ্তার হলেন তৃণমূল কাউন্সিলার। দক্ষিণ ২৪ পরগনার পুজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমিরুল শেখ ইসলামকে গ্রেপ্তার করেছে এনএসসিবিআই থানা।

সাতমাস পর গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরানো মামলায় সাতমাস পর গ্রেপ্তার হলেন তৃণমূল কাউন্সিলার। দক্ষিণ ২৪ পরগনার পুজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমিরুল শেখ ইসলামকে গ্রেপ্তার করেছে এনএসসিবিআই থানা। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বরের ৬-ই ৫২২৭ বিমানে চড়ে মুম্বই যাচ্ছিলেন আমিরুল। তার হাত ব্যাগের মধ্যে একটি খালি পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায়। সঙ্গে পাওয়া গিয়েছিল ৭.৬৫ এম এম-এর ছ’টি তাজা কার্তুজ। কাউন্সিলারকে প্রথমে আটক করা হয়েছিল। এবং তিনি সেই সময় দাবি করেছিলেন, তার কাছে আগ্নেয়াস্ত্রের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। সেই সময় বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ওই কাউন্সিলরকে সাতদিনের সময়সীমা দেওয়া হয়েছিল, তার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও ওই ব্যক্তি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ। শেষপর্যন্ত মঙ্গলবার রাতে ওই তৃণমূল কাউন্সিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ