Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের কোর কমিটির বৈঠক মধ্যমগ্রামে

বিধানসভা ভোটের লক্ষ্যে বারাসত সাংগঠনিক জেলা তৃণমূলে ‘ডিস্ট্রিক্ট ইলেকশন’ কোর কমিটি তৈরি হয়েছে। কমিটির আহ্বায়ক রথীন ঘোষের নেতৃত্বে শনিবার প্রথম বৈঠক হল মধ্যমগ্রামে।

তৃণমূলের কোর কমিটির বৈঠক মধ্যমগ্রামে
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধানসভা ভোটের লক্ষ্যে বারাসত সাংগঠনিক জেলা তৃণমূলে ‘ডিস্ট্রিক্ট ইলেকশন’ কোর কমিটি তৈরি হয়েছে। কমিটির আহ্বায়ক রথীন ঘোষের নেতৃত্বে শনিবার প্রথম বৈঠক হল মধ্যমগ্রামে। বৈঠক থেকে দলের বিভিন্ন ফ্রন্ট লাইনারদের  প্রাক নির্বাচনি পর্বের কাজ শুরু করতে ময়দানে নেমে পড়ার নির্দেশের পাশাপাশি বিধানসভা ধরে ধরে দেওয়াল দখল করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে রথীন ঘোষ ছাড়াও ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, নারায়ণ গোস্বামী, মন্ত্রী সুজিত বসু প্রমুখ। শুনানি হয়ে যাওয়ার পরেও বহু ভোটারের ফর্ম আপলোড হয়নি। কমিশন ১৫ ফেব্রুয়ারির পর পোর্টাল বন্ধ করে দিয়েছে। সেই সম্পর্কে সকলকে অবগত করা হয়েছে এদিনের বৈঠকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ