শারীরিক অসুস্থতার কারণে দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূলের প্রথম দিনের সৈনিক জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তিনি দলকে চিঠি পাঠিয়েছেন। গত শনিবারই জ্যোতিপ্রিয়কে জাতীয় কর্ম সমিতির সদস্য করা হয়েছিল। সেই পদ তিনি ছেড়ে দিয়েছেন তাঁর বক্তব্য, 'আমার ৩৫০ -এর উপর সুগার, কিডনি খারাপ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় দলের কোনো কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না। তাই সব পদ ছেড়ে দিলাম'।



