Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দাবদাহ উপেক্ষা করে তৃণমূলের র‌্যালি, হাওড়ায় জমাটি প্রচার

কাঠফাটা গরমে কার্যত দাবদাহ পরিস্থিতি তৈরি হলেও নির্বাচনি প্রচারে তার কোনো প্রভাব পড়েনি।

দাবদাহ উপেক্ষা করে তৃণমূলের র‌্যালি, হাওড়ায় জমাটি প্রচার
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কাঠফাটা গরমে কার্যত দাবদাহ পরিস্থিতি তৈরি হলেও নির্বাচনি প্রচারে তার কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনসমর্থনের ঢেউয়ে ভর করে তৃণমূলের প্রচার আরও তেজি হয়ে উঠেছে। মঙ্গলবার দক্ষিণ হাওড়া ও ডোমজুড়ে মেগা র‍্যালিতে নজর কাড়েন দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থী। পাশাপাশি হাওড়া সদরের অন্যান্য কেন্দ্রেও দিনভর পথসভা ও জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায় বিভিন্ন দলের প্রার্থীদের।

Advertisement

এদিন দুপুরে হাওড়ার ক্যারি রোড থেকে বকুলতলা পর্যন্ত মিছিল করেন তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরী। যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতি চোখে পড়ে। প্রার্থী দাবি করেন, দক্ষিণ হাওড়ার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে পুর পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা, আর সেই কাজের স্বীকৃতি হিসাবেই মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন মিলছে। অন্যদিকে, বাঁকড়া ১, ২ ও ৩ নম্বর পঞ্চায়েত এলাকাজুড়ে ডোমজুড়ের তৃণমূল প্রার্থী তাপস মাইতির প্রচারেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। 
একই দিনে শিবপুরের ৪৮ নম্বর ওয়ার্ডের হাটপুকুর এলাকায় জনসংযোগে গিয়ে আবর্জনার সমস্যাকে ঘিরে প্রশ্নের মুখে পড়েন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। স্থানীয় ভ্যাট থেকে আবর্জনা রাস্তায় ছড়িয়ে পুকুরে মিশে যাওয়ার অভিযোগ তুলে তিনি তৃণমূলকে নিশানা করেন। উত্তর হাওড়া ও বালিতেও এদিন তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী ও কৈলাশ মিশ্র পাড়ায় পাড়ায় প্রচার চালান। মধ্য হাওড়ায় সিপিএম প্রার্থী ইমতিয়াজ আহমেদও জনসংযোগে সক্রিয় থেকে নজর কাড়েন। সব মিলিয়ে চড়া গরমের মধ্যেও হাওড়ার নির্বাচনি ময়দান দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। 

সম্পর্কিত সংবাদ