Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অসমে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের

অসম বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। রবিবার তৃণমূলের তরফে অসমের সাতটি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

অসমে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসম বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। রবিবার তৃণমূলের তরফে অসমের সাতটি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে ২০ মার্চ অসমের জন্য তৃণমূল ঘোষণা করেছে ১৭টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম। মোট দু’দফায় ২৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। অসমে ১২৬টি আসনে ভোট হবে আগামী ৯ এপ্রিল। অসমে অনেক দিন ধরেই সংগঠন বিস্তারে জোর দিয়েছে বাংলার শাসক দল। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, ত্রিপুরা, গোয়া, মেঘালয় প্রভৃতি রাজ্যে সংগঠন বিস্তারে একাধিক পদক্ষেপ করেছে তৃণমূল নেতৃত্ব। বাংলার বাইরে একাধিক রাজ্যে প্রার্থী দিয়ে সংগঠন বিস্তার এবং প্রাপ্য ভোটের শতাংশ বৃদ্ধি করাই লক্ষ্য তৃণমূল শিবিরের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ