Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া গ্রামীণে জয় নিয়ে নিশ্চিত তৃণমূল, উৎসবের কাউন্টডাউন শুরু কর্মীদের

রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফল। আর তার আগে নিজেদের জয় নিশ্চিত ধরে নিয়ে হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কর্মী, সমর্থকরা শুরু করে দিলেন উৎসবের কাউন্টডাউন।

হাওড়া গ্রামীণে জয় নিয়ে নিশ্চিত তৃণমূল, উৎসবের কাউন্টডাউন শুরু কর্মীদের
  • ৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফল। আর তার আগে নিজেদের জয় নিশ্চিত ধরে নিয়ে হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কর্মী, সমর্থকরা শুরু করে দিলেন উৎসবের কাউন্টডাউন। ডিজে বক্স বায়না দেওয়া থেকে সবুজ আবির– সবকিছুই মজুত করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকরা। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, গত নির্বাচনগুলির মতো এবারেও জেলার সব ক’টি আসনে তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। তাই ফল প্রকাশের আগে থেকেই দলের কর্মী, সমর্থকরা উৎসবে শামিল হতে মুখিয়ে আছেন।

Advertisement

যদিও জেলা বিজেপি নেতৃত্বের দাবি, এবারে জেলার ফল অন্যরকম হবে। বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত। উল্টোদিকে তৃণমূলের দাবি, গত বিধানসভা নির্বাচনে হাওড়া গ্রামীণ জেলার সব ক’টি আসনে তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছিলেন। শুধু তাই নয়, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন– সব কটিতেই বিজেপিকে পিছনে ফেলে নিজেদের আধিপত্য বজায় রেখেছে তৃণমূল। আর বিজেপি শ্যামপুর, উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব ও উদয়নারায়ণপুরে দলের একাধিক হেভিওয়েট নেতাকে নির্বাচনি প্রচারে নামিয়েছিল বটে। কিন্তু ইভিএম মেশিনে তার প্রতিফলন হয়নি। ফলে এবারও সব ক’টি আসনেই জোড়াফুল ফুটবে।
দলীয় প্রার্থীদের জয় নিয়ে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনান বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন বলেন, খুব সহজেই জেলার আটটি আসনেই আমরা জিতছি। বিরোধীরাও সেকথা জানে।  আর সেই কারণে কাউন্টিং এজেন্টদের উৎসাহ দিতে এইসব কথা বলছে। বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে আধাসামরিক বাহিনীকে কেন ভোটের পর আরও দু’মাস রেখে দেওয়া হবে, সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে শুধু হাওড়া গ্রামীণ জেলা নয়, হাওড়া জেলার ১৬টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করছেন বলে দাবি করেন অরুণাভবাবু। যদিও বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্তর দাবি, এবার সাধারণ মানুষ ঢেলে ভোট দিয়েছে। সুতরাং জেলার সব ক’টি আসনেই বিজেপি প্রার্থীরাই জিতছেন।
অন্যদিকে, হাওড়া গ্রামীণ জেলার সাতটি আসনে কাউন্টিংয়ের জন্য প্রস্তুত বীরশিবপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। গোটা কলেজ ক্যাম্পাসকে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। সেখানকার নিরাপত্তার দায়িত্বে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও থাকছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ