Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘সোনার ফলতা হোক’, প্রচারের শেষলগ্নে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির

সাংবাদিক বৈঠক করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ‘পুষ্পা’।

‘সোনার ফলতা হোক’, প্রচারের শেষলগ্নে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির
  • ১৯ মে, ২০২৬ ১৭:০৫
Prefer us on Google

কলকাতা, ১৯ মে: ফলতা পুনর্নির্বাচনে বড় চমক। আজ, মঙ্গলবার শেষ হচ্ছে ভোটপ্রচার। তার কয়েক ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বলেন, ‘সোনার ফলতা হোক। এটাই আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী ফলতার জন্য বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করেছেন। ২১ ফ্রেব্রুয়ারি এখানে পুনর্নির্বাচন আছে। আমি এই ভোট থেকে সরে দাঁড়ালাম।’ এটি দলীয় না ব্যক্তিগত সিদ্ধান্ত? সাংবাদিকদের এই প্রশ্নের কোনো উত্তর দেননি জাহাঙ্গির।

Advertisement

বেনিয়মের অভিযোগে ফের ভোট হতে চলেছে ফলতায়। ২১ মে ভোটগ্রহণ। জাহাঙ্গির খান ভোটের ময়দান ছাড়লেও এখানে ভোট বন্ধ হবে না। এমনকী ইভিএমে থাকবে তাঁর নাম।
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইতিমধ্যে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। ফলে এই নির্বাচনের ফলাফল সরকারের স্থায়িত্বের উপরে কোনো প্রভাব ফেলবে না। তবুও এই ভোটকে হাল্কা ভাবে নিচ্ছিল না গেরুরায় শিবির। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে প্রচারে এসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখা যাচ্ছে গেরুয়া ঝড়। আজ প্রচরের শেষ দিনে সকাল থেকে জনসভা, রোড শো করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো দেন স্থানীয় একটি মন্দিরে। সকালে এক জনসভায় বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জেতানোর জন্য সাধারণ মানুষের কাছে ফের আবেদন করেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দেন, ‘এখানকার উন্নয়নের দায়িত্ব আমিও নিলাম। আগামী বাজেটে ফলতার জন্য বিশেষ প্যাকেজ থাকবে।’ শুভেন্দুর প্রচারপর্ব চলাকালীন নির্বাচনের ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন জাহাঙ্গির খান।

Advertisement
সম্পর্কিত সংবাদ