Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অসুস্থ বিজেপি প্রার্থীকে দেখতে হাসপাতালে তৃণমূল প্রার্থী

রাজনীতির লড়াইয়ের ময়দানে সৌজন্যের অন্যরকম ছবি দেখা গেল বনগাঁয়। অসুস্থ বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস

অসুস্থ বিজেপি প্রার্থীকে দেখতে হাসপাতালে তৃণমূল প্রার্থী
  • ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: রাজনীতির লড়াইয়ের ময়দানে সৌজন্যের অন্যরকম ছবি দেখা গেল বনগাঁয়। অসুস্থ বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তাঁর দ্রুত আরোগ্যও কামনা করেন বিশ্বজিৎবাবু। শুক্রবার প্রচার চলাকালীন অসুস্থ বোধ করেন বিজেপি প্রার্থী অশোকবাবু। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বনগাঁ হাসপাতালে ভরতি হন তিনি। তাঁকে হাসপাতালের এইচডিইউতে রাখা হয়। বিজেপি প্রার্থীর অসুস্থতার খবর পেয়ে শনিবার প্রচার বন্ধ রেখে তাঁকে দেখতে হাসপাতালে আসেন বিশ্বজিৎ দাস। কথা বলেন অশোকবাবুর সঙ্গে। এবিষয়ে বিশ্বজিৎবাবু বলেন, রাজনীতির ময়দানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। কিন্তু আপদে-বিপদে আমরা সবাই একে অপরের পাশে থাকতে চাই। ওঁর অসুস্থতার কথা শুনে চলে এসেছি। দ্রুত সুস্থতা কামনা করছি। হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, শুক্রবার সন্ধ্যায় উনি হাসপাতালে ভরতি হন। জ্বর ও কাশির সমস্যায় ভুগছিলেন। এখন ভালো আছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ