Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে মানসিক ভারসাম্যহীনকে গোলাপ উপহার তৃণমূল প্রার্থীর

ডেভিড নাম শুনেই প্রচারে থাকা কান্দির তৃণমূল প্রার্থীকে ছুটে এসে জড়িয়ে ধরলেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

কান্দিতে মানসিক ভারসাম্যহীনকে গোলাপ উপহার তৃণমূল প্রার্থীর
  • ১৩ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: ডেভিড নাম শুনেই প্রচারে থাকা কান্দির তৃণমূল প্রার্থীকে ছুটে এসে জড়িয়ে ধরলেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তবে প্রার্থী তাঁকে দূরে সরিয়ে দেওয়ার বদলে গোলাপ উপহার দিলেন। রবিবার কান্দি বাজারে তৃণমূল প্রার্থীর এই মানবিক মুখ দেখলেন স্থানীয়রা। অন্যদিকে এদিন কান্দি মহকুমার চার কেন্দ্রেই বিরোধীরাও দাপিয়ে প্রচার সারলেন।

Advertisement

এদিন সকাল ১০টা বাজতেই কান্দি কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার কান্দি বাজারে প্রচার শুরু করেন। একসময় কান্দি নিমতলা এলাকায় প্রচার শুরু করেন অপূর্ব বাবু ওরফে ডেভিড। কিন্তু সেখানে পৌঁছতেই প্রচারে থাকা লোকজনকে ধাক্কা মেরে একছুটে প্রার্থীকে জড়িয়ে ধরেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। কর্মীরা তখন প্রার্থীকে ওই ব্যক্তির থেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু অপূর্ববাবু কর্মীদের থামিয়ে ওই ব্যক্তিকে একটি লাল গোলাপ উপহার দিলেন। যা পেয়ে ওই চরম খুশি হলে ওই ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর ৪৫ এর ওই ব্যক্তির নাম রাজু। তাঁর ঠিকানা বা পরিচয় কেউ জানেন না। তবে কয়েকবছর ধরে কান্দির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। কথাও ঠিকমতন বলতে পারেন না। কান্দি পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা জয়দেব ঘটক বলেন, উনি একজন মানসিক ভারসাম্যহীন। তবে কারও ক্ষতি করেন না।  তৃণমূল প্রার্থীকে ভাল করে চেনেন উনি। এদিন দূর থেকে ডেভিডদা প্রচারে এসেছে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরেন। এই ঘটনায় অপূর্ববাবু বলেন, আমার এই কয়দিনের প্রচারে সবচেয়ে বড় পাওনা আজকে পেলাম। একজন শিশু মস্তিস্কের মানুষের কাছে ভালবাসা পেয়ে আমিও আবেগ ধরে রাখতে পারিনি।এদিকে এদিন বড়ঞা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা রজক গুন্দোরিয়া এলাকায় বড় আকারে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীও বিকেলের দিকে কয়েকটি গ্রামে প্রচার করেন। ভরতপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান কাগ্রামে প্রচার করেন। এই কেন্দ্রের আরএসপি প্রার্থী নওফিল মহম্মদ সফিউল্লা আমলাই গ্রামে প্রচার করেন। কান্দি কেন্দ্রের বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ প্রচার করেন রণগ্রাম এলাকায়। খড়গ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস মার্জিত ঝিল্লি এলাকায় প্রচার করেন। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা মাড়গ্রামে প্রচার করেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ