Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোট দিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব

শিলিগুড়িতে প্রথম দফার ভোটগ্রহণের মাঝেই ১৭৩ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবো

ভোট দিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১১:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে প্রথম দফার ভোটগ্রহণের মাঝেই ১৭৩ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী  গৌতম দেব। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ শিলিগুড়ি গার্লস হাই স্কুলে পৌঁছান তিনি। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই শান্তিপূর্ণভাবে ভোট দিলেন গৌতম দেব। ভোটদান দেওয়ার পর  বুথের বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন তিনি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে শান্তিপূর্ণ ভোটের আশাবাদ ব্যক্ত করেন তৃণমূল প্রার্থী। এদিন সকাল থেকেই বুথে নিরাপত্তার কড়াকড়ি লক্ষ্য করা যায় এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ