Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মনোনয়ন দিয়েই হনুমান জয়ন্তীতে হাজির ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী

মনোনয়নপত্র জমা করে সোজা হনুমান জয়ন্তী মহোৎসবে এসে ঠাকুরের কাছে মাথা ঠেকালেন ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়

মনোনয়ন দিয়েই হনুমান জয়ন্তীতে হাজির ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী
  • ৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: মনোনয়নপত্র জমা করে সোজা হনুমান জয়ন্তী মহোৎসবে এসে ঠাকুরের কাছে মাথা ঠেকালেন ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়। ময়নাগুড়ি মাড়োয়ারি জনকল্যাণ সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার হনুমান জয়ন্তী  উৎসব পালিত হয়। ময়নাগুড়ির ধর্মশালায় এই অনুষ্ঠানে এসে যোগদান করেন রামমোহন রায়। তিনি আসায় খুশিতে মেতে ওঠেন উদ্যোক্তারা। 

Advertisement

রামমোহন রায় বলেন, আমি এখানে প্রতি বছর আসি। ঘরের ছেলে হিসেবেই এসেছি। এখানে প্রার্থী হিসেবে আসেনি। ময়নাগুড়ি মাডোয়ারি জনকল্যাণ সমিতির হনুমান জয়ন্তী মহোৎসব ৫০ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের লোক সার্বিকভাবে অংশগ্রহণ করেন। সকাল থেকে চলে পুজো, আরাধনা, কীর্তন। পরবর্তীতে ধর্মশালার দ্বিতীয় তলায় চলে প্রসাদ বিতরণের পালা। প্রায় হাজার ভক্তের জন্য রকমারি ভোগের ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। শিলিগুড়ি, দিনহাটা থেকে এবার এসেছেন কারিগররা। ১৫ জন কারিগর লাড্ডু, জিলেপি, চাক্কি, পুরী, সবজি, ডাল, ভাত সহ নানা খাবার তৈরি করেছেন। সকাল থেকেই ভক্তরা এসে এখানে পুজো দিয়েছেন। 
হনুমান জয়ন্তী মহোৎসবের এগজিকিউটিভ বডির পক্ষ থেকে জিতেন্দ্র কুমার হিরাউৎ বলেন, রামমোহন রায় হনুমানজির কাছে সাধারণ ভক্ত হিসেবেই এসেছেন। আসলে তিনি সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। তিনি বহু বছর ধরেই এই অনুষ্ঠানে আসছেন। রামমোহনবাবু বৃহস্পতিবার জলপাইগুড়িতে মনোনয়ন জমা করেছেন। সেখান থেকে সোজা ময়নাগুড়িতে আমাদের অনুষ্ঠানে চলে আসেন। আমরাও তাঁকে কাছে পেয়ে খুশি। 
উৎসব কমিটির সম্পাদক সুনীল খরিয়া  বলেন, আমাদের ৫০ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। বাবার পুজোয় আমাদের এখানে বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষজন আসে। সকলে আমরা একত্রিত হই । সকলে মিলে বাবার প্রসাদ গ্রহণ করি। তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ও এসেছিলেন। তিনি প্রতি বছর  আমাদের এই পুজোয় অংশগ্রহণ করেন।

সম্পর্কিত সংবাদ