Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝড়ে লাইটপোস্ট ভাঙতেই তৎপর বালির তৃণমূল প্রার্থী

মনোনয়ন পর্ব শেষ হতেই মঙ্গলবার থেকে হাওড়া সদরে নির্বাচনি প্রচারে ঝাঁঝ বাড়ালো তৃণমূল।

ঝড়ে লাইটপোস্ট ভাঙতেই তৎপর বালির তৃণমূল প্রার্থী
  • ৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মনোনয়ন পর্ব শেষ হতেই মঙ্গলবার থেকে হাওড়া সদরে নির্বাচনি প্রচারে ঝাঁঝ বাড়ালো তৃণমূল। পালটা বিজেপিও মনোনয়ন জমা দেওয়ার পর জনসংযোগে নেমে পড়েছে। তবে সন্ধ্যায় আচমকা ঝড়-বৃষ্টির দাপটে দুই দলের প্রচারই খানিকটা ব্যাহত হয়।

Advertisement

এদিন সকাল থেকে উত্তর হাওড়ার সালকিয়া ও পিলখানা এলাকায় টানা প্রচার করেন তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী। কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে, বিজেপি প্রার্থী উমেশ রাই মনোনয়নপত্র জমা দিয়ে এসে সন্ধ্যার পর ৩ ও ৬ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন। শিবপুরের ২৩ ও ৪৮ নম্বর ওয়ার্ডে প্রচার করতে দেখা যায় তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়কে। পাশাপাশি, টিকিয়াপাড়ায় প্রচারে অংশ নেন মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরূপ রায়।
তবে বালি বিধানসভা কেন্দ্রে এদিন একেবারে ভিন্ন ছবি ধরা পড়ে। ঝড়ে ২৭ নম্বর ওয়ার্ডের লিলুয়া বড়গেট এলাকায় জিটি রোডের উপর একটি লাইটপোস্ট ভেঙে পড়ে। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে প্রচার ছেড়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। তিনি দ্রুত ব্যবস্থা নিতে ট্রাফিক পুলিশকে অনুরোধ করেন। তৃণমূল প্রার্থী বলেন, দুর্যোগে কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, খোঁজ নিতে গিয়ে এই ঘটনার কথা জানতে পারেন তিনি। অন্যদিকে, গ্রামীণ হাওড়ার জগৎবল্লভপুরে প্রচারে নজর কাড়েন তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়। বড়গাছিয়া-১ ও শিয়ালডাঙা অঞ্চলে তাঁর প্রচারে স্থানীয় মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রচারে তিনি দাবি করেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যই মহিলা ভোটারদের আস্থা অর্জনে বড়ো ভূমিকা নিয়েছে।

সম্পর্কিত সংবাদ