Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালতীপুরে বিজেপি-কংগ্রেস আঁতাতের শঙ্কা তৃণমূল প্রার্থীর

কয়েক মাস আগে মালদহের চাঁচলে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সিকে নিশানা করেছিলেন বিজেপির এক রাজ্য নেতা। তিনি রহিমকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, মালতীপুরে বিজেপি জিতবে না, তৃণমূলকেও জিততে দেব না।

মালতীপুরে বিজেপি-কংগ্রেস আঁতাতের শঙ্কা তৃণমূল প্রার্থীর
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০

উজির আলি, চাঁচল: কয়েক মাস আগে মালদহের চাঁচলে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সিকে নিশানা করেছিলেন বিজেপির এক রাজ্য নেতা। তিনি রহিমকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, মালতীপুরে বিজেপি জিতবে না, তৃণমূলকেও জিততে দেব না।

Advertisement

বিধানসভা ভোটের চার দিন আগে ফের সেপ্রসঙ্গ টানলেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের প্রার্থী রহিম বক্সি। শুক্রবার রাতে গৌরহন্ড অঞ্চলের সূতি এলাকায় যোগদান কর্মসূচি ছিল। সেই শিবিরে কাপাশিয়া এলাকার শতাধিক আদিবাসী যুবক তৃণমূল যোগ দেন বলে দাবি নেতৃত্বের। তারপরেই বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানান তৃণমূল প্রার্থী। 
নাম না করে রহিম বলেন, প্রার্থী ঘোষণার পরেই এখানকার বিজেপি প্রার্থী ঢাকঢোল পিটিয়ে জনসংযোগে বের হচ্ছিলেন। মাঠেঘাটে প্রচার সারছিলেন। কিন্তু ভোট যতই ঘনিয়ে আসছে, তাঁর প্রচারের গতি কমিয়ে দিয়েছেন। হয়তো কারও কাছে বিক্রি হয়ে গিয়েছেন। 
এপ্রসঙ্গে মালতীপুরের বিজেপি প্রার্থী আশিস দাস বলেন, বিজেপির ভোটব্যাংক দেখে ভয়ে কাঁপছে তৃণমূল সহ অন্য দলগুলি। সকাল থেকে রাত লাগাতার প্রচার চলছে আমাদের। মালতীপুরে এবার তৃণমূল হারছে। সেই আশঙ্কা শোনা যাচ্ছে তৃণমূল প্রার্থীর গলায়। 
মালতীপুরে এবার তৃণমূল ও কংগ্রেসের মধ্যেই লড়াই হবে বলে দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে রহিমকে হারাতে বিজেপি ও কংগ্রেসের আঁতাত থাকতে পারে বলে তৃণমূলের একাংশ দাবি করছে। যদিও চাঁচল-২ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মাঞ্জারুল ইসলাম বলেন, কংগ্রেস নিজের শক্তিতেই এবার জয়ী হবে। রাজ্যে বিজেপির সঙ্গে তৃণমূল যোগাযোগ রাখছে, সেটা সবাই জানে। 

সম্পর্কিত সংবাদ