Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইদের শুভেচ্ছা বিনিময় তৃণমূল প্রার্থীর, বিজেপির বিশ্বজিৎও ব্যস্ত প্রচারে, আত্মীয়দের সঙ্গে সময় কাটালেন লাহেক

শনিবার বৃষ্টি। তাতেও ছেদে পড়েনি ভোট প্রচারে। বারুইপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় বৃষ্টি মাথায় বেরলেন ইদের শুভেচ্ছা বিনিময়ে।

ইদের শুভেচ্ছা বিনিময় তৃণমূল প্রার্থীর, বিজেপির বিশ্বজিৎও ব্যস্ত প্রচারে, আত্মীয়দের সঙ্গে সময় কাটালেন লাহেক
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: শনিবার বৃষ্টি। তাতেও ছেদে পড়েনি ভোট প্রচারে। বারুইপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় বৃষ্টি মাথায় বেরলেন ইদের শুভেচ্ছা বিনিময়ে। এই আসনে তাঁর বিপক্ষে বিজেপির প্রার্থী বিশ্বজিৎ পাল। তিনিও বৃষ্টিতে ভিজে বেরলেন মন্দিরে পুজো দিতে, গ্রামে ঘুরে প্রচার সারতে। এই আসনে সিপিএম প্রার্থী লাহেক আলি নিজের আত্মীয়, পরিজন, বন্ধুবান্ধবদের সঙ্গে কাটালেন ইদের দিন।

Advertisement

শনিবার সকাল থেকেই বৃষ্টি বারুইপুরে। তার মধ্যেই বিমান বন্দ্যোপাধ্যায় আসেন বারুইপুর আদালত সংলগ্ন অঞ্চলে। ইদের শুভেচ্ছা বিনিময় করেন। কে কেমন আছে ইত্যাদি সংবাদ নেন। ছোট ছেলেরা এসে জড়িয়ে ধরে তাঁদের প্রিয় কাকুকে। বিমানবাবু বলেন, ‘আমি ইদে প্রতিবছরেই আসি। শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক এই উৎসব। নির্বাচন শান্তিতে মিটুক।’ তিনি জানান, মানুষ যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা দেখতে হবে সবাইকে। এরপর বারুইপুরের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় যান মানুষের সঙ্গে কথা বলতে। অন্যদিকে বিশ্বজিৎ পাল সকালবেলা শিখরবালি ২ নম্বর পঞ্চায়েত এলাকায় বদ্রিনাথ মন্দিরে পুজো দিতে যান। তারপর গ্রামে প্রচার শুরু করেন। রাস্তায় মানুষদের সঙ্গে কথা বলেন, সবার কুশল সংবাদ নেন। তিনি বলেন, ‘প্রচারে এসে মানুষের মুখে পানীয় জলের সমস্যার অভিযোগ শুনলাম। এর সমাধান করতে হবে। মানুষ পরিবর্তন চাইছে।’ সিপিএমের লাহেক আলি গত বিধানসভা ভোটেও এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। এদিন তিনি ইদ উপলক্ষ্যে আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ