Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জলের পাইপ ভেঙে নীচে পড়েই মৃত্যু বেলেঘাটার তৃণমূল এজেন্টের, ময়নাতদন্তে ইঙ্গিত চিকিৎসকের

খুন নয়! পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বেলেঘাটার তৃণমূল এজেন্ট বিশ্বজিৎ পট্টনায়কের। প্রাথমিকভাবে ময়নাতদন্তকারী চিকিৎসক এমনই ইঙ্গিত দিয়েছেন। যদিও ওই চিকিৎসক ফাইনাল রিপোর্ট দেওয়ার একবার ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়েছেন বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।

জলের পাইপ ভেঙে নীচে পড়েই  মৃত্যু বেলেঘাটার তৃণমূল এজেন্টের, ময়নাতদন্তে ইঙ্গিত চিকিৎসকের
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুন নয়! পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বেলেঘাটার তৃণমূল এজেন্ট বিশ্বজিৎ পট্টনায়কের। প্রাথমিকভাবে ময়নাতদন্তকারী চিকিৎসক এমনই ইঙ্গিত দিয়েছেন। যদিও ওই চিকিৎসক ফাইনাল রিপোর্ট দেওয়ার একবার ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়েছেন বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি সমর্থকদের তাড়া খেয়ে ছাদ থেকে পালানোর চেষ্টা করেন তিনি। 

Advertisement

পাশাপাশি, প্রাথমিক তদন্তে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তকারী পুলিশ অফিসার অনেকটাই নিশ্চিত ওই যুবক খুন হননি। কীসের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসতে চলেছে তদন্তকারী টিম। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, ঘটনাস্থল পরিদর্শন করে, তাঁদের হাতে সিসি ক্যামেরার বেশ কিছু ফুটেজ সহ পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ এসেছে। যার ভিত্তিতে এই সিদ্ধান্ত। 
সূত্রের কথায়, দুষ্কৃতীদের তাড়া খেয়ে ওই বিল্ডিংয়ের ছাদ থেকে প্রথমে জলের পাইপ বেয়ে নীচে নামার চেষ্টা করছিলেন বিশ্বজিৎ। কিন্তু পিভিসি পাইপ ভেঙে গিয়ে নীচে পড়ে যান ওই যুবক। ফলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে, ভাঙা জলের পাইপ দিয়ে রাত দেড়টার সময়ও টপ টপ করে জল পড়ছে। আবার, ছাদ সংলগ্ন এসি মেশিনের আউটডোর ইউনিটে মানুষের পায়ের ছাপ মিলেছে। যা থেকে পুলিশ অনেকটা নিশ্চিত, নিজের প্রাণ বাঁচাতে এসির আউটডোরে পা দিয়ে জলের পাইপ বেয়ে নামার চেষ্টা করছিল ওই যুবক। এছাড়াও ঘটনাস্থলে কেবল লাইনের তার মাটির কাছাকাছি ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। গোয়েন্দাদের অনুমান, জলের পাইপ ভেঙে নীচে পড়ার সময় প্রথমে কেবল লাইনের তারের উপর পড়ে ওই যুবক। ফলে কেবল লাইনের তার ঝুলে গিয়েছে। এদিকে, পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে বেলেঘাটা থানায় এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। কারণ, দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে। পুলিশের হাতে কয়েকটি সিসি ক্যামেরা ফুটেজ এসেছে। যার ভিত্তিতে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ