Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বরুণের মৃত্যুদিনে শ্রদ্ধা প্রতিবাদী মঞ্চের, বিচারের আশায় পরিবার

৫ জুলাই ছিল গাইঘাটার প্রতিবাদী যুবক বরুণ বিশ্বাসের মৃত্যুদিন। ২০১২ সালে এইদিন গোবরডাঙা স্টেশন চত্বরে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস।

বরুণের মৃত্যুদিনে শ্রদ্ধা প্রতিবাদী মঞ্চের, বিচারের আশায় পরিবার
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: রবিবার, ৫ জুলাই ছিল গাইঘাটার প্রতিবাদী যুবক বরুণ বিশ্বাসের মৃত্যুদিন। ২০১২ সালে এইদিন গোবরডাঙা স্টেশন চত্বরে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস। এই ঘটনা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল। মৃত্যুদিনে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান গাইঘাটা প্রতিবাদী মঞ্চের সদস্যরা। এদিন স্মৃতিচারণা করেন মঞ্চের সদস্যরা। মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার বলেন, আমরা প্রথম থেকেই বরুণের খুনের বিচার চেয়ে এসেছি। আমরা আশাবাদী বিজেপি সরকারের আমলে সঠিক বিচার হবে। যদিও এদিন এই অনুষ্ঠানে আসেননি বরুণের পরিবারের সদস্যরা। দিদি প্রমীলা রায় বিশ্বাস বলেন, রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর নির্দেশে ভাইয়ের বিকৃত মূর্তি বসেছে। ওই অনুষ্ঠানে আমরা যাই না। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তদন্তের দাবি জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী, বর্তমান সরকার ভাইয়ের খুনের সঠিক বিচার করবে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ