Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য

পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত ‘সমাহার: শতবর্ষের অর্ঘ্য’। এর উদ্বোধনী অনুষ্ঠান সদ্য অনুষ্ঠিত হল কলকাতার জ্ঞানমঞ্চে।

শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত ‘সমাহার: শতবর্ষের অর্ঘ্য’। এর উদ্বোধনী অনুষ্ঠান সদ্য অনুষ্ঠিত হল কলকাতার জ্ঞানমঞ্চে। ‘সঙ্গতি— আ হোম ফর ওড়িশি’র ব্যানারে নৃত্যশিল্পী সায়মিতা দাশগুপ্তর পরিকল্পনা ও তত্ত্বাবধানে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। শুরুতেই উদ্বোধনী পরিবেশনা উপস্থাপন করেন ‘সঙ্গতি’র শিক্ষার্থীরা। এরপর অনুষ্ঠিত হয় সেমিনার। সঞ্চালনা করেন রতিকান্ত মহাপাত্র। গুরু কেলুচরণ মহাপাত্রকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয় এদিন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ